Sunday, June 21, 2026



BE PART OF THE WALKER LEGACY


Exhibitor Information & Participation Guidelines:

দেশলাই আবিস্কারের ২০০ শত বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন যার শিরোনাম - The Walker Legacy!
এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে আমরা মুলত মহান এই ব্যক্তি জন ওয়াকার, যার কারণে আলোকিত বিশ্বে আজ আমরা দেশলাইকে পকেট বন্দী করতে পেরেছি। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবো।

২০২৩ সালের প্রদর্শনীর মতো আমরা এবারও একই পদ্ধতিতে প্রদর্শনীর আয়োজন করবো। ঝুলন্ত ফ্রেমে দেশলাই প্রদর্শন করা হবে।
যেহেতু এই প্রদর্শনীর পাশাপাশি আমাদের মূল উদ্দেশ্য জন ওয়াকারের প্রতি শ্রদ্ধা নিবেদন তাই দেশলাই ই হতে হবে বিষয়টা এমন থাকবে না।
কি ধরনের বিষয় বস্তু দিয়ে প্রদর্শনী করা যাবে:
১. দেশলাই বাক্স
২. দেশলাই লেবেল
৩. বুকম্যাচ
৪. দেশলাই কভার
৫. দেশলাই বিষয়ক পোস্টকার্ড
৬. দেশলাই বিষয়ক জার্নাল /বই/ বুকলেট
৭. দেশলাই বিষয়ক স্টেশনারি
৮.দেশলাই বিষয়ক বিজ্ঞাপন
৯. দেশলাই বিষয়ক সুভেনির
১০. দেশলাই বিষয়ক আর্টিকেল (নিজের লেখা বা সংগ্রহ)
১১. দেশলাই বিষয়ক পুরনো ছবি
১২. নিজের হাতে করা /তৈরি দেশলাই, ড্রইং, ক্রাফট এমন যে কোন কিছু এই প্রদর্শনীর জন্য গ্রহণযোগ্য হবে।
অর্থাৎ উন্মুক্ত বিষয়ে দেশলাই এবং এর সাথে সম্পৃক্ত যেকোনো কিছু নিয়ে আপনি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারেন।
আপনার যেকোনো সহযোগিতায় ফোন করুন 01913 509809 ( সকাল ১১টা থেকে রাত ৮টা)। অথবা আমাদের ফেসবুক পেজ দেখুন আপডেট নিউজের জন্য।
আপনার প্রদর্শনী গ্যালারির দেয়ালে দেখার অপেক্ষায় রইলাম। আশা করি প্রদর্শনীতে অংশগ্রহণ করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন।
Love Matchbox I Collect Matchbox

No comments:

Post a Comment